Monday, May 4, 2020

দশম শ্রেণী প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর


দশম শ্রেণী প্রথম অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর।  

প্রতি টি প্রশ্নের মান :-১ নং

1) মোহনার কাছে নদী মুখ খুব চওড়া ফানেল আকৃতির হলে তাকে বলে-- খাঁড়ি
2) জলপ্রপাতের তলদেশে জল ও শিলাখন্ডের আঘাতে সৃষ্ট গর্তকে বলে-- প্রপাতকূপ বা প্লাঞ্জপুল
3) নদীর জলপ্রবাহের হ্রাস-বৃদ্ধিকে বলে-- নদীবর্তন
4) নদী বাঁকের অবতল পাড়ের গভীর জলভাগ বলে-- পুল
5) সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলে -- হিমশৈল
6) মহাদেশীয় হিমবাহের অর্ন্তগত তুষারমুক্ত পর্বতশৃঙ্গকে বলে-- নুনাটকস্
7) সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো তুষার কে বলে-- নেভে
8) হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট দীর্ঘ ফাটল গুলি কে বলে-- বার্গস্রুন্ড
9) হিমবাহের উপর সৃষ্ট সমান্তরাল ফাটল কে বলে-- ক্রেভাস
10) হিম সিঁড়ির মধ্যে বরফগলা জলে সৃষ্ট হ্রদ গুলি কে বলে-- প্যাটারনস্টার হ্রদ
11) দুটি সার্কের মধ্যবর্তী খাড়া শৈলশিরা কে বলে-- এরিটি বা অ্যারেট
12) হিমবাহের সঞ্চয়কাজের ফলে ত্রিকোণাকার বদ্বীপের মতো সৃষ্ট ভূমিরূপ কে বলে-- কেম
13) বহিঃবিধৌত সমভূমির মধ্যে হিমবাহের সঞ্চয়কাজের ফলে সৃষ্ট উঁচু ঢিবি কে বলে-- নব
14) বহিঃবিধৌত সমভূমির মধ্যে সৃষ্ট হ্রদ গুলি কে বলে -- কেটল
15) কেটল হ্রদের মধ্যে সঞ্চিত পলির স্তরকে বলে-- ভার্ব
16) বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে -- ভ্যালিট্রেন
17) গোলাকৃতির ইনসেলবার্জকে বলে-- বোর্নহার্ট
18) রাজস্থানের চলমান বালিয়াড়ি গুলি কে বলে-- ধ্রিয়ান
19) মালাবার উপকূলের বালিয়াড়ি গুলি কে স্থানীয় ভাষায় বলে-- টেরিস
20) দুটি সিফ্ বালিয়াড়ির মধ্যবর্তী করিডর কে সাহারা মরুভূমিতে বলে-- গাসি


     ©আহমেদ জিও চ্যানেল


No comments:

Post a Comment