"উপকণ্ঠ প্রাত্যহিক বিভাগ"
(ওয়েব ম্যাগাজিন)
প্রকাশ কাল:-16/05/2020, শনিবার
সম্পাদক এবং
প্রকাশক:- সেক আসাদ আহমেদ
যুগ্ম সহঃ সম্পাদক :-
১) ইমরান খাঁন
২) শেখ মণিরুল ইসলাম
সম্পাদকীয় দপ্তর ::-
গ্রাম:- গাংপুরা ডাকঘর:- সাগরেশ্বর
থানা:- রামনগর জেলা:- পূর্ব মেদিনীপুর
সূচক- ৭২১৪৪৬ পশ্চিমবঙ্গ ভারত
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••আমাদের ফেসবুক আইডি:-
Upokontha Sahitya Patrika
Facebook link 🔗🔗🔗
https://www.facebook.com/upokonthasahitya.patrika
সম্পাদকের ফেসবুক আইডি :-
Sk Asad Ahamed
Facebook link 🔗🔗🔗
https://www.facebook.com/asat.sk
যোগাযোগ:- 9593043577 (What's app)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
কিছু কথা
উপকণ্ঠ সাহিত্য পত্রিকা নতুন প্রতিভার সন্ধান করে থাকে। নবীন প্রবীণ, খ্যাত অখ্যাত সকল প্রকার কবি সাহিত্যিকদের লেখনী তুলে ধরা হয় এই ব্লগের মাধ্যমে, অবশ্যই সাধুবাদ ও হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই সেই সকল কলমচিদের যাদের লেখনী স্রষ্টায় সমৃদ্ধ হয়েছে আজকের উপকণ্ঠ প্রাত্যহিক বিভাগ।
তাদের লেখনী সত্ত্বার আরও বিকাশ হোক এই কামনা করি।
প্রিয় পাঠক বন্ধুরা উপকণ্ঠ প্রাত্যহিক বিভাগ সবার কেমন লাগছে, ভালো খারাপ, ভুল-ত্রুটি , ভালো পরামর্শ অবশ্যই নির্দ্বিধায় আপনার মতামত জানাবেন। যা আমাদের অনুপ্রেরণা ও উদ্যম বাড়াবে।
সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।
ধন্যবাদান্তে
সেক আসাদ আহমেদ
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
উপকণ্ঠ প্রাত্যহিক বিভাগ
আজকে যারা কলম ধরেছেন ✒✒✒✒✒✒✒✒✒✒✒
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
পরিবার
রাজা দেবরায়
পরিবার মানে আশ্রয়
পরিবার মানে বিশ্বাস
পরিবার মানে সততা
ভালোবাসার নিঃশ্বাস
পরিবার মানে বন্ধুত্ব
পরিবার মানে খুনসুটি
পরিবার মানে আড্ডা
হাসি ঠাট্টায় লুটোপুটি
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ঘরবন্দি
প্রদীপ কুমার দে
এক অদ্ভুত আঁধার গিলে খাচ্ছে
ঘরবন্দি মানুষগুলোকে।
আদিম নির্জনতা এখানে প্রকট।
দু-মুঠো খাবার নেই-
ইতিহাস বাস্তবের পিঠ চাপড়ে দিচ্ছে।
আর, অসহায় মানুষগুলো
বুক চাপড়াচ্ছে।
হাওয়ারা এখনও নিশ্চুপ,
মেঘেদের আনাগোনাও বন্ধ।
আমাদের অস্থির চোখে
ডাল-ভাতের আশা
মরীচিকার মত চিকচিক করে।
বেলা শেষে মৃত্যু হাতছানি দেয়
ঐ দিগন্তপারে।
পেটে কিল দিয়ে আমরা
কত অভুক্ত রাত কাটিয়েছি।
কবিও আজ উপমা ভুলেছে
মলিন চাঁদটাকে দেখে।
জ্যোৎস্না সারারাত ফুঁপিয়ে কেঁদেছে
মহামারীর উপত্যকা জুড়ে।
পরিযায়ী পাখিরা আর আনেনি
নতুন ভোর।
আমরা এখনো ঘরবন্দি।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
কথাতেই শেষ
দিব্যেন্দু চ্যাটার্জী
কথার উপর কথা জমে আছে,
জমতে জমতে পাহাড়প্রতিম হয়েছে.
অকথিত থেকে গেল বহু কথা,
এরকমই থাকার নিয়ম?
একবুক কথা নিয়ে, যেসব হলো না বলা,
অভিমানে বা বিরাগবশত,
সেইসব কথাপুঞ্জ হারিয়ে গেলো,
অঙ্কুরিত হতে পারলো কই?
কথার উপর কথা বসে, সব কিছু শেষ,
সব কথার শেষে আবার নিশ্চুপ থাকাটাই বেশ ।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
পরিযায়ী
সেখ সাবির মোল্লা।
জনহীন রাজপথে পাশাপাশি হেঁটে চলে মৃত্যুর ছায়া।
আলো নেই,অন্ন নেই,
মাঝে মাঝে একটা ট্রাক এসে পিষে দেয় ওদের।
মৃত্যুর আহাজারিতে গুমোট হয়ে ওঠে সব।
পাহাড়ের মতো শুকিয়েছে মুখ।
পায়ের জুতো ছিড়েছে,
নগ্ন পা সাক্ষ্য দেয় ওরা রাষ্ট্রের অবৈধ ফসল।
কেউ খোঁজ রাখে না,
শীতের পরিযায়ীর মতো উড়ে আসে ভিনদেশ থেকে।
এবার ওদের ফেরার পালা,
বেঁচে থাকলে আবার ফিরবে পরিযায়ীর বেশে।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
প্রবন্ধ
মরনব্যাধী ভাইরাস করোনা
আব্দুল রাহাজ
বর্তমান সময়ে চলেছিল এক কঠিন অবস্থার মধ্য দিয়ে তখনই দেখা দিল এক অচেনা অজানা মরণব্যাধি ভাইরাস করোনা। যার উৎপত্তিস্থল ধরার পড়েছে চীনের উহান প্রদেশে। স্বাভাবিক ভাবে হলেও এই ভাইরাস চীনকে গ্রাস করেছিল প্রথমেই মানুষের মৃত্যুর স্তুপ স্বজন পরিজনদের হারানোর কান্নায় চীনের মানুষ চোখ ভিজিয়ে ছিল। সারা বিশ্বের মানুষ তা দেখল হঠাৎই এই ছড়িয়ে পড়ল বিশ্বের বিভিন্ন দেশে কেউ কিছু বুঝতে পারিনি চীন দেখে কেউ সচেতন হয়নি ফলে দেখা যায় করোণা এক মহামারী রূপে অবস্থান করেছে সারাবিশ্বে। ইতালি স্পেন জার্মানি আমেরিকা ভারত বাংলাদেশ চীন ফ্রান্স ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশ যেন মানুষের মৃত্যুর স্তুপের ঢাকা পড়েছে। আহারে কেউ কি জানতো এই অবস্থার সম্মুখীন পৃথিবীবাসী হবে কেউ কি জানতো ইতালি আমেরিকা ফ্রান্স চীন জার্মানি ভারত মানুষের মৃত্যুর মিছিলে হাঁটবে। দিন যায় দিন আসে সময় যত এগোই এর আক্রান্ত সংখ্যা বাড়ে এই মরণব্যাধি ভাইরাস সারা বিশ্বকে যেন এই মানব সভ্যতা কে যেন কোথাও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অর্থনীতিকে দিচ্ছে বড় ভাঙন অর্থনীতি বিশেষজ্ঞদের মতে আগামীতে এর প্রভাব অর্থনীতিকে দিতেপারে বড়সড় ধাক্কা বিশ্বের দরবারে। বর্তমান বিশ্বের যে জনসংখ্যা তারা যেন অবাক চোখে দেখছে এই মৃত্যু মিছিল। সরকার থেকে জারি হয়েছে লকডাউন চলছে পুলিশের মহড়া ডাক্তার নার্স জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে মানুষকে বারেবারে সচেতন করছে কিন্তু এই ভাইরাস গতি বাড়িয়ে চলেছে কিন্তু এর প্রতিষেধক বিজ্ঞান তথা চিকিৎসা মহল বহু চেষ্টা করেও নিখুঁত প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। দেখলেও মনকে শোকাহত লাগে যখন দেশের প্রধানমন্ত্রী রা চোখের জল ছেড়ে দিয়ে কাঁদে দেশের জনগণের এই মৃত্যুর স্তুপ দেখে। যে ভাইরাস সচেতনতার জন্য মুক্তি পাওয়ার জন্য বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে ব্যবসা-বাণিজ্য বিনোদন খেলাধুলা এমনকি ধর্মীয় স্থান মন্দির মসজিদ গির্জা ফলে অনেক যেন গায়ে লাগছে। এদিকে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মানুষের কাছে হাত জোড় করে সচেতন হতে বলেছেন যার জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন জনগণকে বুঝিয়েছেন করোনার ভয়ঙ্কর রূপ। এদিকে হু করোনা ভাইরাস কে মহামারী বলে ঘোষণা করেছেন বিশ্ববাসীকে সচেতন সর্তকতা করছেন বারে বারে তবুও করোনার থাবা তার গতি বাড়িয়ে মানুষকে গ্রাস করছে। বাদ পড়েনি আমাদের ভারতবর্ষ ও আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যু হয়েছে আবার অনেকে সুস্থ হয়েছেন। আহারে এই ভাইরাস এতটাই বিপদজনক প্রতিদিনেই আমাদের দেশে বাড়ছে আক্রান্ত সংখ্যা মানুষের মনে তৈরি হচ্ছে আতঙ্ক যার জেরে সরকার ঘোষণা করেছে গোটা দেশে লকডাউন আর সচেতন করছেন বারবার তবুও মানুষ যেন বিবেকহীন সচেতনত কে অবমাননা করে নির্দেশগুলি কে না মেনে অবাধ ঘোরাঘুরি করছেন পথে-ঘাটে আর সেইরূপ পরিস্থিতিতে প্রশাসনকে তৈরি হতে হচ্ছে কঠোর তৎপর। ইতিমধ্যেই সারা বিশ্ব করোণায় আতঙ্কে জর্জরিত । এইরকম আতঙ্ক ঘন পরিস্থিতিতে আসুন সবাই করোনা থেকে বাঁচতে তার যে সচেতনতা কাজ আমরা পালন করি বিবেকহীন মানুষদের বোঝায় তাদেরকে সচেতন করি প্রভুর কাছে বিশ্ববাসীর জন্য শুভ কামনা করি যারা আক্রান্ত তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠুক আবার যেন স্বাভাবিক জনজীবন ফিরে আসে বিশ্বে খুব দ্রুত যেন করোনা নির্মূল হয় ও আমাদের দেশ তথা বিশ্ববাসী ও পৃথিবী শান্ত হয় এর থেকে। সেই দিকেই আমরা চেয়ে থাকি ও মানুষকে সচেতন করি।
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
প্রশান্ত মাইতি এর গুচ্ছ কবিতা
নিশ্চুপ নীরবতা
প্রশান্ত মাইতি
আজ কেমন মুখ ভার বাতাসের
আকাশ কেমন নীরব হয়ে বসে
আছে মহাশূন্যের ঘর কোণে
কার শোকে এমন নীরবতার অঙ্গীকার...
#
তোমার নীরবতা মনে পড়লো আজ
যেভাবে ভালোবাসা ভুলে নীরব থাকতে
দিনের পর দিন বাক্য বিহীন
ভেসে উঠলো চোখের তারায় সেই
সব দিন নীরব আকাশে চেয়ে
#
বেশ ভালোও লাগতো আমার
তোমার নীরবতার সৌন্দর্য অবগাহনে,ভুলে
যেতাম যাবতীয় আমার সুখ উল্লাস
#
মনে হয় বাতাসে ভাসছে আজও
তোমার নিশ্চুপ নীরবতা ।।
--------------
তোমার অতীত ভুলে
প্রশান্ত মাইতি
ভালো থাকতে চেয়েছিলে তাই
চলে গেলে ছেড়ে একা ফেলে
আজ কেন এলে কেঁদে বুকে
আমার মন ভেজাতে কান্নাজলে
#
জানি পারবেনা একা থাকতে
কথা দেওয়ার কথাটিও জানি
পারবেনা ধরে রাখতে
প্রতিজ্ঞা রাখা দেওয়ার চেয়ে শক্ত
#
দূর্বল হয়ে পড়ি ক্রমশঃ
বেঁচে থাকার মাঝে বারবার
করাঘাত করে আয়ু রেখা
জীবন এগোয় লক্ষণরেখা ভুলে
#
অপেক্ষার চেয়ারে বসে ভালো আছি
তুমি পাশে ব্যার্থতা বুকে নিয়ে
জমানো কান্নাস্রোত নেমে আসে
মাঝে মাঝে গাল বেয়ে
#
যেভাবে ভুলে যায় পূর্ণিমা অমাবস্যাকে
সেইভাবে ভুলেছি তোমার অতীত ভালোবেসে।।
------------
গল্প তোমার
প্রশান্ত মাইতি
তোমার কাছেই জমানো আছে
আমার আঁধার রাতের গল্প
#
মেঠোপথের গাছ ভেদ করা
পূর্ণিমা আলোর গল্পও তুমি জানো
সময় হয়না আমার শোনার
#
তবুও মাঝে মাঝে ইচ্ছে জাগে
ছুট্টে গিয়ে শরীরের গন্ধমাখা
গল্পের স্বাদ আহরণ করে
আসি স্পষ্ট উচ্চারণে
যেতে পারি কই সময়কাজ ভুলে
#
ইচ্ছে হয়,তোমার গল্প শুনতে ।
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
বীজমন্ত্র
----মিঠুন রায়
বনস্পতি ভেঙে চুরমার হবে যেদিন
সেদিন গ্রীস্মের দাবদাহে কেতকী ফুল ফুটবে।
ঈদ ও শারোদৎসবে আতস বাজি পোড়াবে সকলে।
ধর্মান্ধতা-মৌলবাদ পিছু হটবে,
দরবেশের লালনসুরে তাল মেলাবে বৈষ্ণবী।
মানুষের দ্বন্দ্ব সেদিন জংধরা লোহার সিন্দুকের মতো একা পড়ে থাকবে,
আমি সেদিন জলের কিনারায় খুঁজে নেব
সভ্যতার বাস্তব কথামালা।
বাতাসে ভেসে থাকা সমূহ কান্না রোপণ করবে মনুষ্যত্বের বীজমন্ত্র।
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
© সেক আসাদ আহমেদ
সম্পাদক, উপকণ্ঠ
16/05/2020, গাংপুরা, রামনগর, পূর্ব মেদিনীপুর

- রাজা দেবরায় (কবিতা)
- প্রদীপ কুমার দে (কবিতা)
- দিব্যেন্দু চ্যাটার্জী (কবিতা)
- সেক সাবির মোল্লা (কবিতা)
- আব্দুল রাহাজ (প্রবন্ধ)
- প্রশান্ত মাইতি (গুচ্ছ কবিতা)
- মিঠুন রায় (কবিতা)

Kayekta kobita besh sundor
ReplyDeleteবাহ্ আপনাকে অনেক ধন্যবাদ
Deleteবেশ ভালো লাগলো।
ReplyDelete