"উপকণ্ঠ প্রাত্যহিক বিভাগ"
(ওয়েব ম্যাগাজিন)
প্রকাশ কাল:-09/06/2020, মঙ্গলবার
সময় :- সন্ধ্যা 6টা
সভাপতি:- অরুণ কুমার ঘড়াই
সহঃ সভাপতি:- সেক আব্দুল মজিদ
সম্পাদক এবং
প্রকাশক:- সেক আসাদ আহমেদ
যুগ্ম সহঃ সম্পাদক :-
১) ইমরান খাঁন
২) শেখ মণিরুল ইসলাম
সম্পাদকীয় দপ্তর ::-
গ্রাম:- গাংপুরা ডাকঘর:- সাগরেশ্বর
থানা:- রামনগর জেলা:- পূর্ব মেদিনীপুর
সূচক-৭২১৪৪৬ পশ্চিমবঙ্গ ভারত
মুঠোফোন:- 9593043577
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
উপকণ্ঠ সাহিত্য পত্রিকা ফেসবুক আইডি লিঙ্কে ক্লিক করুন আর যুক্ত হন আমাদের সাথে
Click here
উপকণ্ঠ সাহিত্য পত্রিকা এর হোয়াটসঅ্যাপ গ্রুপতে যুক্ত হন লিঙ্কে ক্লিক করে
Click here
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
আজকে উপকণ্ঠ প্রাত্যহিক ওয়েব ম্যাগাজিনে যারা কলম ধরেছেন✒✒✒✒
ইংরেজি কবিতা:-
*• সোহিনী শবনম
কবিতা:-
• জুয়েল রূহানী
• রুপা বিশ্বাস
• চিরশ্রী কুণ্ডু ( অবন্তিকা)
• আব্দুল রাহাজ
• বিশ্বজিৎ কর
• অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)
• প্রদীপ কুমার দে
প্রবন্ধ:-
• রাজা দেবরায়
কবিতা:-
• প্রশান্ত মাইতি
• রহমতুল্লাহ লিখন
• ডাঃ তারক মজুমদার
• আব্দুর রহমান
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
ইংরেজি কবিতা
Be yourself
✍✍✍ Sohini Shabnam
The person who has
Not enough time to reply
You back " I love you too",
How could you expect love
From him in return??
Whenever you need him,
He becomes busy the most.
It hurts because
You make yourself hurt.
Have you ever asked yourself,
Who will stay with you forever??
And the answer is,
YOU,only you, your body,your self
Will stay with you forever,for lifetime.
So don't betray yourself,
You are actually FULL,
You need not have someone
To make you full by love.
Spread love,love your self,
BE YOURSELF.
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
কবিতাঃ "সেক আসাদ আহমেদ"
✍✍✍ জুয়েল রূহানী
সে-ই যে আমার ছেলেবেলা
ক-রেছি অতিবাহিত,
আ-সবে না আর ফিরে কভূ
সা-জানো দিন অবিরত!
দ-ল বেঁধে সব করছি খেলা
আ-নন্দে ছিল না ত্রুটি,
হ-রেক খেলা খেলছি;পেলে-
মে-ঘলাকাশে স্কুল ছুটি,
দ-ল বেঁধে সব ছিলেম জুটি।
উৎসর্গঃ সেক আসাদ আহমেদ
ভাই (প্রকাশক উপকন্ঠ) কে..
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
চাঁদের কথা
✍✍✍ রুপা বিশ্বাস
আজ পূর্ণিমা আকাশের কোলে
একখানা থালার মত চাঁদ উঠেছে , গাছের কোণে জোনাকি গুলো যেন নৃত্য দোদুল ছন্দে নেচে বেড়াচ্ছে , কত সুন্দর এই ক্ষন --- চাঁদের পানে চেয়ে আছি , হঠাৎ কবিতা মনে এলো কিন্তু কি লিখব ----- বেদনাতুর হৃদয় আমার জেগে যেন উঠল ------
এইতো সে পূর্ণিমা চাঁদ , যার আলোতে রাধাকৃষ্ণ মাততো নতুন লীলায়। এই তো সেই শশীর কথা রবি ঠাকুরের খাতায়। এই তো সেই চাঁদের আভা গত শতাব্দীর আঁকায়।
মনে ভাবি কবি হব কিসের আমি কবি ? এ চাঁদ আছে এ চাঁদ রবে হব আমি ছবি !
কত দৃষ্টি জেগে উঠবে জ্যোৎস্নামাখা প্রেমে। কত দৃষ্টি মলিন হবে শ্মশান ঘাটের কোনে । সবই আছে নিজের মত সবই রবে একই , তবে কেন ওই মায়া চাঁদে চোখ রেখে লিখি । সবকিছু তো একই রবে শত শতাব্দী ধরে --- আসা যাওয়ার খেলা রে ভাই তোমার আমার ঘরে ।
কত কিছুর সাক্ষী তুমি ওগো চাঁদের কণা । কেমন করে তোমায় ওগো করব যে বর্ণনা --- শত প্রেমের প্রতীক তুমি শত দুঃখের সাথী । শত কবির হৃদয় মাঝে ভালোবাসার গীতি ।
মনে বড় অবাক লাগে তুমিও ছিলে সেথায়, রবি যখন লিখেছিলেন তার ডাইরির পাতায় । তুমিও আজ ধরা দিলে আমার কলমে, আমিও জানি বিদায় নেব মায়ার ভুবনে! লিখবে কেউ নতুন করে তোমার রূপের ছটা । পড়বে আবার কত মানুষ তোমার রূপের কথা ।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
উপকণ্ঠ প্রাত্যহিক বিভাগ
দায় ভার
✍✍✍ চিরশ্রী কুণ্ডু ( অবন্তিকা)
দায় বদ্ধতায় আটকে পড়ে
ভুলছে জীবনের মানে,
উদাসীনতা হারিয়ে গেছে
বেহিসেবের কাঠগড়ায় ,
প্রাণোচ্ছল হাসির মাঝে
নেই তো কোনো ব্যাথার জাল..
পরিত্যক্ত জীবন নিয়ে
টানাপোড়নে জীবন পার ।
আলতোভাবে পড়ছে সেই
রাতবিরাতে অশ্রু গুলো,
আঁখি দুটোই শুধুই জানে
দিন রাত্রির হিসেব গুলো ,
আলিঙ্গনের সুরের টানে
বিষণ্ণতার কালো ছায়া
কাটার মতো আগলে রেখে
সয়ে যাচ্ছে শুধুই ব্যাথা...।।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
লকডাউন
✍✍✍ আব্দুল রাহাজ
করোনার আকালে
চলছে লকডাউন
মৃত্যুর মিছিলে বিশ্ব স্তব্ধ
দেশ স্তব্ধ।
মানুষ তাকিয়ে দেখছে
গৃহবন্দীর কারাগারে থেকে
বাড়ছে আতঙ্ক বাড়ছে উদ্বেগ
চিন্তার ভাঁজ কপালে পড়ছে মানুষের।
হায়রে বিশ্ব অর্থনীতি
তলানিতে ঠেকছো তুমি
তবে কী ফিরবে আবার
বিশ্বজুড়ে খাদ্যসংঙ্কট
এই করোনার আবহে।
অসহায় মানুষগুলো কাটছে অনাহারে
বেচারা শ্রমিক গুলো হাটছে মাইলের পর মাইল পথ ধরে বাড়ি ফেরার টানে
ব্যবসা বাণিজ্য লাঠে উঠেছে লক ডাউনের ফলে। হায়রে করোনা তুমি যাইবে কবে এই বিশ্ব ছেড়ে
হে প্রভু প্রার্থনা করি তোমার কাছে স্বাভাবিক পরিস্থিতি করে দাও বিশ্বের প্রতিটি প্রান্তে।
লকডাউন লকডাউন
তুমি আমাদের থেকে বিদায় নেবে কবে।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
বুভুক্ষতা!
✍✍✍ বিশ্বজিৎ কর
সানাই-বাজা সন্ধ্যায় ডাস্টবিনের সামনে বুভুক্ষতার ছবি!
ফুলের, আতরের গন্ধে ফুলশয্যাতেও বুভুক্ষতা!
পরিযায়ী শ্রমিকদের বুভুক্ষতা, জামাই আদর মুচকি হাসে!
এখন পূর্ণিমা চাঁদে রুটি ঝলসায় না, মারণাস্ত্রের ঝলকানি!
রাষ্ট্রনায়কদের বুভুক্ষতা!
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
যোগ্যতা
- অগ্নিমিত্র ( ডঃ সায়ন ভট্টাচার্য)
যেদিন লোকের পিছনে লাগতে পারবো,
সেদিন ভাববো সত্যিই মানুষ হয়েছি..
যেদিন অকারণে করবো অপমান
তাকে যে আমার ক্ষতি করেনি ..,
সেদিনই হয়তো মানুষ হবার
যথার্থ যোগ্যতা অর্জন করবো !
এগুলিই নিয়ম একালের,
যে জানে না সে আলবৎ
আমারই মতো বোকা ।...
ভালো থাকা ভালো নয়;
ক্ষতিকর হতে হয় !
পৃথিবীতে ভয়েরই রাজত্ব চলে ।।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
আমরা কোন্ মানুষ
✍✍✍ প্রদীপ কুমার দে
আমরা কোন্ মানুষ?
যাদের মানুষে মানুষ বলে না,
বলে বিকট জীব।
যাদের স্নেহময় স্পর্শে,
তাদের জাত যায়।
আমরা কি সেই মানুষ?
আমরা কোন্ মানুষ?
যাদেরকে তারা বলে অস্পৃশ্য,
যারা সমাজে লাঞ্ছিত পদদলিত।
যাদের ছিঁবড়ের তকমা এঁটে,
ছুড়ে ফেলে তারা।
আমরা কি সেই মানুষ?
আমরা কোন্ মানুষ?
যারা সারমেয়র সাথে ভাগ বসায়,
খাদ্যের খোঁজে আস্তাকুঁড়েতে।
যারা, অস্তিত্বের লড়াইয়ে হেরে গিয়েও
জেতার আশা রাখে।
আমরা কি সেই মানুষ?
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
সচেতনতাই আদর্শ ওষুধ !
✍✍✍ রাজা দেবরায়
গজাঃ এত দ্রুতবেগে কোথায় ছুটছিস ভজা ? তুই তো এখন অমাবস্যার চাঁদ হয়ে গেলি রে !
ভজাঃ টুথপেস্ট প্রায় শেষ হয়ে গেছে । তাই কিনতে দোকানে যাচ্ছি । আর মোবাইল রিচার্জও করাতে হবে । এখন অমাবস্যার চাঁদ হলে নিজেরও মঙ্গল আর সমাজের জন্যও মঙ্গল !
গজাঃ আরে ভাই এত ভীতু কেনো তুই ! আমাদের দ্যাখ আমরা আগের মতই বিন্দাস আড্ডা দিচ্ছি, ঘুরছি, খাচ্ছি । এত ভয় পেলে চলে ?
ভজাঃ ব্যাপারটা ভয়ের থেকেও অপেক্ষাকৃত নিরাপদ ও সচেতন থাকাই আসল । তাহলে আমি নিজেও যেমন ভালো থাকবো, অন্যেরও ক্ষতি করবোনা । আর আড্ডা, ঘোরাঘুরি ইত্যাদি তো সারাজীবনই করা যাবে । এখন একটু সবকিছুর থেকে নিজেকে গুটিয়ে নিলে আপত্তি কিসের ! আর এখন সামাজিক মাধ্যমের যুগে তো বাড়িতে থেকেই আড্ডার মজা নেওয়া যায় । লিখতে সমস্যা হলে ভয়েস রেকর্ডিং এর সাহায্য নেওয়া যায় ।
এখন অন্তত মাসখানেক যথাসম্ভব সচেতন হয়ে থাকাই উচিত । তাতে আখেরে আমাদেরই লাভ হবে । খুব প্রয়োজন না হলে ভিড় উপেক্ষা করাই এখন কর্তব্য । মোদ্দা কথা, যথাসম্ভব সতর্ক, সাবধান এবং সচেতন থাকাই শ্রেয় ।
গজাঃ ঠিক বলেছিস রে ভাই । শুধুমাত্র নিজের জন্যই নয়, পরিবার এবং সমাজের জন্যও আমাদের নিয়মে এবং নিয়ন্ত্রণে থাকা উচিত । আমি আজ থেকে তাই করবো রে ভাই ।।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
প্রিয়াঙ্কা
✍✍✍ প্রশান্ত মাইতি
আজ ভীষণ মনে পড়ছে
প্রিয়াঙ্কার কথা
#
ওর চোখের ভেতর অলীক কল্পনা
ঝরে পড়ছে স্বচ্ছ বাতাসে
ঠোঁটে দেখেছিলাম স্বপ্নের দ্যুতি
#
ওর মনের ভেতর ভালোবাসার মায়া
ভেসে ওঠে নন্দিত চোখে
#
প্রিয়াঙ্কা অতল সাগর,আমি ভেলা মাত্র ।
--------------
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
প্রস্থানের দাবিদাওয়া
✍✍✍ রহমতুল্লাহ লিখন
বিদায় নেবার সময় এসেছে বলে
স্মৃতিগুলোকে রেখে দেবে কি কোলে?
সম্পর্কটাকে কি দমকা হাওয়ায় উড়ন্ত
শুকনো পাতার নাম দিবে?
নাকি কড়া রোদে উবে যাওয়া
প্রস্বেদনের জলের ধারার দিকে চাইবে।
দু'জনার হাতের ছোয়ার ছাপগুলোকে কি
প্রমত্তা পদ্মায় সমর্পন করবে?
নাকি তুচ্ছ হতে থাকা শিমুল তুলোর
দখিনা টানে দূরে ভেসে যাওয়া দেখবে?
চোখের ঝাপটায় বলা আজন্মের কথাগুলোকে কি
ঐতিহাসিক সব উপন্যাসে ঠাঁই দিবে
নাকি আঁধ ফালি চাঁদ রাতের ঘন কেশের আঁধারে
মিট মিট করে তাঁরার রূপে চাইবে?
প্রনয় আর ভালোবাসায় কি
থমকে যাওয়ার ফারাক করবে?
নাকি চাওয়া পাওয়ার অশেষ ফাঁদে
নীল শাড়ি কাজল চোখে সমাপ্তি ধরা দিবে।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
একটু ভাবুন
✍✍✍ ডাঃ তারক মজুমদার
(৪)
জনস্রোতে ভাসে কথা বাতাসে বরুদ গন্ধ
সীমান্তে ভিড় । নষ্ট নীড় । ফুসছে শুধু দ্বন্দ্ব ।
(৫)
জলের ঢেউ।কেউ কেউ। আধুনিক চিন্তাধারা
হাওয়া বদলের রঙ্গ । নিঃসঙ্গ । পাগলপাড়া।
(৬)
পূর্বে ভালোবাসা আত্মিক। ছিলোনা শাররীক
এখন ভালোবাসা খেলা। শারিরীক।ধিক ধিক।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
দ্বান্দ্বিকজীবন
✍✍✍ আব্দুর রহমান
'পেটে ভাত দিয়া বুলতো
আমাদের পেট ভরে কি না ?'
অর্জুন দেখে ছিল কী গল গল করে
কৃষ্ণ গহ্বরে ঢুকে যাচ্ছে বাস্তব পৃথিবীর বস্তু
গরিবের কী ঈশ্বর তেমন পেট গহ্বর রচনায়
নিপুণ শিল্প উপহারে করেছে নিজেকে ধন্য ?
ধন মান বিত্ত দান করে যাচাইয়ে গর্বিত ঈশ্বর
হলে কী কিছু কমে যেত মহত্ত্ব তার ?
সম ধনে মানুষ কী করত একে অপরে শোষণ ?
চিন্তার জগতে নতুন ভাবনা প্রেমের সাজানো
বাগান গড়ে উঠলে কী ঈশ্বর হারাতো গুরুত্ব ?
অনেক প্রশ্নের নির্বাক উত্তর ধনবান যারা
তারা হয়তো জেনে গেছে জীবন অঙ্কে ।
পেটে ভাত দিলে ভরা পেটে বিগড়ে যেতো
রাজপাট রীতি শরা স্বপ্ন ভালবাসা যতো !
এক আকাশ মুখ করে চলত হয়ত প্রেমের
দ্বন্দ্বময় জীবন , অনুসন্ধানে ফুটত হাসি রোদ্দুর
।
⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄⛄
©সেক আসাদ আহমেদ
সম্পাদক, উপকণ্ঠ
09/06/2020
গাংপুরা, পূর্ব মেদিনীপুর













No comments:
Post a Comment